রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

শাকিবের দোয়া নিয়ে নতুন ব্যবসায় অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নতুন বছরে উদ্যোক্তা হয়ে ব্যবসায় নেমেছেন ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস।

শুক্রবার (১২ই জানুয়ারি) রাজধানীর আফতাবনগরের ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’, ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ও হারল্যানের শো রুম উদ্বোধন  করেন অপু। এ সময় তিনি জানান শাকিব খান তার সকল ভালো কাজের সঙ্গে থকেন। 

অপু বিশ্বাস বলেন, ‘সব সময় আমার ভালো কাজের সঙ্গে থাকে শাকিব খান। তিনি ভালো করেই জানেন অপু নিশ্চয়ই এটা পারবে। সে বিশ্বাস আমার প্রতি তার আছে। আমার ব্যবসার সঙ্গে তার (শাকিব খান) দোয়া, ভালোবাসা, আশীর্বাদ আছে।’

এই নায়িকা আরো বলেন, ‘আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় অন্য কিছু অবলম্বন করেই আমার জীবন পার করতে হবে। এ কথা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া-দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন, ক্রেতারা এখানে কসমেটিকসও পাবেন।’

ওআ/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250