মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

শাকিবের সঙ্গে সংসার করতে চেয়েছি, এটাই আমার দোষ: বুবলী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘শাকিব খান নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বার বার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রীতো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না। আমি উনাকে নিয়ে কথাও বলতে চাই না।’

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। 

ঈদে শাকিব খানের সঙ্গে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটির সাফল্য উদযাপনের মাঝেই দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন কিং খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী কীভাবে গাড়ি-বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। প্রশ্ন তুলেন তার চরিত্র নিয়েও। নিজ স্বামীর মুখে এমন প্রশ্নে মর্মাহত হয়েছেন এই নায়িকা।

বিষয়টি ব্যাখ্যা করে বললেন, ‘গত ৮ বছর ধরে আমি সিনেমা করছি। এর আগে সংবাদ উপস্থাপিকা ছিলাম। এরও আগে এয়ারলাইন্সে চাকরি করেছি। ১০ বছরের ক্যারিয়ার, পারিবারিক সাপোর্টও ভালো। সবমিলিয়ে আমার আয় দিয়ে, কিছু লোন নিয়ে এসব করেছি। কাগজপত্রও আমার কাছে আছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘শাকিব নিজের সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট অভিযোগে অভিযুক্ত করেছেন। এভাবে সাহসী হতে চেয়েছেন তিনি। সেই সঙ্গে পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছেন। এতে কী তার পৌরুষ প্রমাণিত হবে?’

বুবলী আরও বলেন, ‘উনি (শাকিব) বলেছেন, আমাকে তার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এতে কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে? আমি সংসার করতে চেয়েছি, এটাই কী আমার ভুল?’

আরো পড়ুন: আজ কানের আসরে প্রদর্শিত হবে পরীমণির ‘মা’

চিত্রনায়িকা বলেন, ‘উনি আমার সঙ্গে সম্পর্ক রাখবেন কি না, সেটা ব্যক্তিগত বিষয়। এ নিয়ে পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে।’

এসব নিয়ে শাকিব যে প্রশ্ন তুলেছেন, তাতে তিনিই বিদ্ধ উল্লেখ করে বুবলী বলেন, ‘সবাই বলবে তাহলে স্বামী হিসেবে আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেননি উনি। এসবের উত্তর উনি নিজেই দিক।’

শাকিব সম্পর্ক রাখতে চান বা না চান এটা তার ব্যক্তিগত ব্যাপার জানিয়ে বুবলী বলেন, ‘আমরা বসে কথা বলতে পারি। বাইরের মানুষকে জানানোটা সমাধান না। আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি কাউকে অপমান করতে চাই না। তাকে সম্মান দিয়েই থাকতে চাই।’

এসি/আইকেজে 

শাকিব বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250