শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

শাহরুখকে যৌনতা নিয়ে প্রশ্ন ভক্তের! যে জবাব দিলেন বাদশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘জওয়ান’ ও ‘পাঠান’-এ দারুণ সাফল্যের পর কিং খানের আরও একটি ব্লকবাস্টার সিনেমার অপেক্ষায় আছেন ভক্তরা। আর তা হল ‘ডানকি’। চলতি মাসের ২১ তারিখ মুক্তি পেতে চলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের এই ‘ডানকি’ সিনেমা। 

এর মাঝেই এক্স (সাবেক টুইটার) ‘আস্ক এসআরকে’ সেশন শুরু করলেন শাহরুখ। যেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন তিনি। 

অভিনেতার সেই প্রশ্নোত্তর পর্বেই এক অদ্ভুত প্রশ্ন করেন এক ভক্ত। যার জবাবও দিয়েছেন কিং খান। ডানকির ট্রেলারে শাহরুখের একটি চরিত্রের ছবি প্রকাশ করে এক্সে ওই ভক্ত প্রশ্ন ছুঁড়েন, ‘স্যর ডানকিতে স্যাক্স সুক্স কিছু নেই তো? বাবার সঙ্গে দেখতে যেতে পারব?’ শব্দ বিকৃত করলেও বোঝা গেছে, সেই ভক্ত শাহরুখকে সরাসরি যৌন দৃশ্যের কথাই জিজ্ঞাসা করেছেন।

আরো পড়ুন: ফুলকির আয়োজনে 'আমাদের শিশুরা' নাটকের প্রদর্শনী

বলিউড বাদশাহ-ও প্রশ্নটি এড়িয়ে যাননি। নিজের বুদ্ধিমত্তা দিয়েই ভক্তের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। শাহরুখ জবাবে লিখেছেন, ‘স্যাক্স সুক্স তো বুঝলাম না। কিন্তু ছবিতে ট্যাক্স টুক্স তো অবশ্যই আছে। বাবার থেকে নিয়ে নেবেন।’

শাহরুখ খানের এমন উত্তরে ভক্তরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বলিউড কিং খান বুদ্ধিমত্তার দিক থেকেও কিং। 

উল্লেখ্য, ‘ডানকি’ মুক্তি পাবে আগামী ২১শে ডিসেম্বর। যেখানে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন নির্মাতা রাজকুমার হিরানি ও কিং খান। ছবিটির প্রযোজনায় থাকছেন শাহরুখপত্নী গৌরী খান। 

ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। যেখানে দেখা যায়, শাহরুখ খানের চরিত্রের নাম হার্ডি। 

এসি/ আই.কে.জে/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250