শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

শৈশবে স্কুলে হেনস্থার শিকার হয়েছিলেন হৃতিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। গত দুই যুগ ধরে দর্শক ও ভক্তদের মাতিয়ে রেখেছেন তিনি। ২০০০ সালে ‘কহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হৃতিকের। প্রথম ছবিতেই অভিনয় ও দুর্দান্ত নাচের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাকেশ রোশনের পুত্র।

তারপর থেকে অ্যাকশন ও নাচের ক্ষেত্রে ভক্তদের মনে তার একচেটিয়া রাজ। টাইগার শ্রফের মতো অভিনেতাদের অনুপ্রেরণা হৃতিক। 

তবে ছোটবেলায় স্কুলে পড়ার সময় এই তারকাকেই নাকি হেনস্থার শিকার হতে হয়েছিল! সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই স্মৃতি রোমন্থন করলেন পর্দার ‘কৃষ’।

মঙ্গলবার ৮ আগস্ট ২০ বছর পূর্ণ করেছে ‘কোয়ি... মিল গায়া’। এই ছবিতে এক বিশেষ ক্ষমতার তরুণের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক। তার অভিনীত চরিত্র রোহিত প্রকৃতির নিয়মে বেড়ে উঠলেও সেই অনুপাতে তার মস্তিষ্কের বিকাশ না হওয়ায় বয়সে ছোটদের সঙ্গে স্কুলে পড়ত সে।

স্কুলে পড়াকালীন একাধিক সহপাঠীর ঠাট্টা-মশকরার শিকার হতে হতো তাকে। এমনকি একাধিক বার হেনস্থাও হতে হয়েছিল হৃতিক অভিনীত চরিত্র রোহিতকে। রোহিতের চরিত্রে অভিনয় করতে গিয়ে নাকি নিজের শৈশব থেকেই অনুপ্রেরণা নিয়েছিলেন হৃতিক। 

আরো পড়ুন:  কেন প্রতিদিন বোরকা পরতে বাধ্য হতেন এই নায়িকা

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলায় স্কুলে আমাকেও কতবার হেনস্থার শিকার হতে হয়েছে। আমার সাইকেল নিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। খুব প্রিয় সাইকেল ছিল ওটা আমার।

ছবিতে রোহিতের স্কুটি ভেঙে দেওয়া হয়েছিল। যদিও পুরো বিষয়টাই কাকতালীয়। তবে ওই দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আমি।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোয়ি... মিল গায়া’ ছবিতে হৃতিকের পাশাপাশি অভিনয় করেছিলেন প্রীতি জিন্তা, রেখা। ‘যাদু’ নামক এক এলিয়েন ও রোহিতের বন্ধুত্বের আধারে বাঁধা হয়েছিল ছবির চিত্রনাট্য।

সূত্র : আনন্দবাজার

এসি/ আইকেজে 


হৃতিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250