রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

সবার মৌলিক অধিকার নিশ্চিতেই কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩

#

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার মৌলিক অধিকার নিশ্চিত করতেই কাজ করছে তার সরকার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।

 বৈঠকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ শিরোনামে প্রকাশিত বিশেষ গ্রন্থের মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা মনে হয় পৃথিবীর মধ্যে বিরল একটি ঘটনা যে, মুক্তিযুদ্ধের পর মাত্র নয় মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু। এ সংবিধানটি পৃথিবীতে বোধহয় সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসেবে পরিগণিত হয়ে থাকে। প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের মানুষকে বোঝা ও জানা এবং তাদের আর্থসামাজিক উন্নতি সবকিছু জানার একটা সুযোগ পাবে এ বইয়ের মাধ্যমে।’
 
বিশেষ এ অধিবেশন আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে।
 
মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু করেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংসদ। কালের পরিক্রমায় এই সংসদ পেরিয়েছে প্রতিষ্ঠার পাঁচ দশক।
 
৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে শুরু হয় বিশেষ অধিবেশনের কার্যক্রম। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সেশনে যোগ দেন সংসদ সদস্যরা।
 

প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বিদেহীদের আত্মার শান্তি কামনায় করা হয় মোনাজাত, কমিটির রিপোর্ট উপস্থাপন এবং আইন প্রণয়নের মতো স্বাভাবিক কার্যক্রম শুরুর পর অধিবেশন মুলতবি করেন স্পিকার।
 
অধিবেশনের আগে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১২তম বৈঠক হয়। এ সময় সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সংসদ নেতা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে বিশেষ এই অধিবেশন। আর শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে বিশেষ অধিবেশনে স্মারক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া শনিবার সংসদ নেতা সাধারণ প্রস্তাব উত্থাপন করলে তার ওপর আলোচনা করবেন আইনপ্রণেতারা।
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250