শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

সমাবেশের অনুমতি পাবে দুই দল, নিবন্ধনহীনদের না: ডিবিপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তবে নিবন্ধনহীন কোনো রাজনৈতিক দলকে কোনো ধরনের সমাবেশ করতে দেয়া হবে না বলে জানান তিনি। 

শুক্রবার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হারুন অর রশীদ।

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ নিয়ে তিনি বলেন, দুটি বড় রাজনৈতিক দলের মহাসমাবেশ রাজধানীতে হবে। তবে জননিরাপত্তা ও ঝুঁকির বিষয় বিবেচনা করেই কর্মসূচির অনুমতি দেবে ডিএমপি। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নিরাপত্তা বিধানে কাজ করছেন বলেও জানান তিনি

হারুন বলেন,  নিবন্ধনহীন কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে না। সে দলের কোনো নেতাকর্মী মাঠে নামলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: 

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে হারুন অর রশিদ বলেন, নির্দিষ্ট কোনো দলের লোকদের গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের রুটিন ওয়ার্ক করছে। শুধু সমাবেশকে কেন্দ্র করেই নয়, সবসময়ই ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে ঘিরে নাশকতার কোনো তথ্য নেই জানিয়ে হারুন বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি নিয়ে নানা ধরণের বক্তব্য দিয়ে থাকে। তবে যেকোনো  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

এসকে/ 

বিএনপি আওয়ামী লীগ অনুমতি সমাবেশ নিবন্ধনহীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250