শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী *** আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের সঙ্গে আবহাওয়া হয়ে উঠেছে ভয়াবহ। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে ঘরমুখো মানুষদের।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর হঠাৎ করেই আকাশ কালো করে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। কিছু এলাকায় সকাল ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে।

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই অস্থির আবহাওয়া আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, আগামীকাল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু উৎসবের দিনেও স্বস্তি মিলবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের আট বিভাগেই কোথাও না কোথাও বৃষ্টি ও দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জে.এস/

আবহাওয়া বার্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250