রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

আইপিএল

সমালোচনার জবাব দিতে পারবেন লিটন?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

হারে আসর শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। এরপর দুই জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় তারা। কিন্তু পরেই হারের হ্যাটট্রিক করেছে দলটি। দশ দলের আসরে পয়েন্ট টেবিলে নেমে গেছে আটে। 

কলকাতার বিদেশি ক্রিকেটাররা ঠিক সেরা ক্রিকেট উপহার দিতে পারছেন না। আন্দ্রে রাসেল সেরা ছন্দে নেই। পেসার লকি ফার্গুসন প্রত্যাশা মেটাতে পারছেন না। রহমানুল্লাহ গুরবাজ অফ ফর্মের কারণে একাদশ থেকে জায়গা হারিয়েছেন। 

গুরবাজের জায়গায় কেকেআর আসরের ষষ্ঠ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন লিটন দাস। দিল্লির বিপক্ষে ওই ম্যাচে ৪ বলে ৪ রান করেন তিনি। ব্যাট হাতে ব্যর্থতার চেয়ে বড় কথা হলো ওই ম্যাচে উইকেটকিপিংয়ে খুবই বাজে পারফর্ম করেন বাংলাদেশ ব্যাটার।  

দুটি সহজ স্টাম্পিংয়ের সুযোগ হারান তিনি। যে কারণে কেকেআর ভক্তরা তাকে কঠোর ভাষায় সমালোচনা করেন। ‘বাজে ব্যাটিং মেনে নেওয়া যায় কিন্তু স্টাম্পিং মিস মানা যায় না’, ‘লিটন যেন আর কেকেআরে খেলার সুযোগ না পায়’ এমন মন্তব্য করেন ভক্তরা। 

ওই সমালোচনার জবাব রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে দিতে পারবেন লিটন? দিল্লির বিপক্ষে লিটন প্রথম বলেই চার মেরেছিলেন। পরে এক বাউন্সারে বাজে শট খেলে আউট হন তিনি। রোববারের ম্যাচে তার একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন আছে। তবে আরেকটা সুযোগ নিশ্চয় টাইগার ব্যাটার পাবেন। ওই সুযোগেই সমালোচনার জবাবটা দিতে হবে তার।

এম/ 

আরো পড়ুন:

সেল্তা ভিগোকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল

লিটন দাস. সমালোচনা কেকেআর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250