শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

লিটনদের জন্য ঢাকার সঙ্গে মিল রেখে প্রস্তুতি নিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

আগামীকাল ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমান আলি আঘা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল বুধবার (১৬ই জুলাই) ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানান দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা। সিরিজের সব ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিনি জানিয়েছেন, ঢাকার সঙ্গে মিল রেখেই প্রস্তুতি নিয়েছেন তারা।

সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’

বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’

ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’

গত ডিসেম্বরের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। শাহিন শাহ আফ্রিদিও সব সিরিজে সুযোগ পাচ্ছেন না। তবে আঘা নিশ্চিত করেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন সিনিয়র এ তিন ক্রিকেটার, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা যে কোনো সময় যে কোনো জায়গায় কাউকে রিপ্লেস করতে পারেন। তাই আমরা বেঞ্চ শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি।’

জে.এস/

পাকিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250