মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

একসঙ্গে খেতে পারেন ৫৮০০ জন

সম্পূর্ণ পাহাড়টাই আস্ত একটা রেস্টুরেন্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় হটপট রেস্তোরাঁ দেখেছেন কখনো? যদি না দেখেন তাহলে ঘুরে আসুন চীনা শহর চংকিং থেকে। সেখানেই বিশাল এক পাহাড়ের অর্ধেকজুড়ে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম ভোজনশালা।

পাহাড়জুড়ে অবস্থিত এই রেস্টুরেন্টে ৯০০টি টেবিল প্রস্তুত আছে অতিথিদের আপ্যায়নের জন্য। অবাক করা বিষয় হলেও সত্যিই যে, একসঙ্গে প্রায় ৫৮০০ জন মানুষ বসে খেতে পারেন এই রেস্টুরেন্টে।


চংকিংয়ের সুনাম আছে সেখানকার গরম গরম ও মসলাদার খাবারের জন্য। আক্ষরিক অর্থে সেখানে কয়েক হাজার রেস্তোরাঁ আছে। এটি মূলত একটি ফুড কোর্ট। যার নাম পিপা ইউয়ান। সেখানকার গরম ও মসলাদার খাবারের বিশেষত্ব আছে।

চংকিং-এর উপকণ্ঠে নানআন জেলায় অবস্থিত এই বৃহত্তম হটপট রেস্টুরেন্টের অবস্থান ৩৩০০ বর্গ মিটার। পিপা ইউয়ান দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম হটপট রেস্তোরাঁ হিসাবে প্রশংসিত হয়ে আসছে। তবে গত বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস শিরোনামটি অফিসিয়াল করেছে।


চীনা ভাষায় পিপা ইউয়ানকে বলা হয় ‘লোকোয়াট গার্ডেন’। এটি একটি খাড়া পাহাড়ের ধারে অবস্থিত, পাহাড়ের নীচে পার্কিং লট থেকে পাহাড়ের যে কোনো একটি রেস্তোরাঁয় পৌঁছাতে আধা ঘণ্টা সময় লাগতে পারে।

এই রেস্টুরেন্টে বর্তমানে ৮৮৮টি টেবিল উন্মুক্ত আছে। যদিও এটি বিশ্বের বৃহত্তম রেস্তোরাঁ, তাই বলে ভাববেন না আপনি যে কোনো সময় সেখানে গেলিই টেবিল পেয়ে যাবেন। জানলে অবাক হবেন, বসন্ত ও গ্রীষ্মে সেখানে রিজার্ভেশন ছাড়া একটি টেবিলও খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

সমগ্র চীন থেকে মানুষেরা সেখানে ভিড় করেন। বলা হয়, একটি ব্যস্ত দিনে পিপা ইউয়ান একটি ছোট কাউন্টির বাসিন্দাদের চেয়ে বেশি লোককে খাবার পরিবেশন করে।


প্রতিদিন সেখানে কয়েক টনের পাত্রে খাবার রান্না করতে হয় ও শত শত ওয়েটার সেসব খাবার অতিথিদের সামনে পরিবেশন করেন। পিপা ইউয়ানে মোট শতাধিক ওয়েটার, ১০ জন বাবুর্চি ও কয়েক ডজন রান্নাঘরের কর্মী, এই সঙ্গে ২৫ জনেরও বেশি ক্যাশিয়ার নিয়োজিত আছেন।

আরো পড়ুন: জাপানে বিশ্বের সবচেয়ে পুরোনো হোটেল

মজার ব্যাপার হলো, পিপা ইউয়ান দিনের মতোই রাতেও ব্যস্ত থাকে, অনেক পর্যটক রাতে সেখানে খেতে যান। রাতে সেখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় রংবেরঙের আলো। পুরো পাহাড়টিকে প্রাণবন্ত করে তোলে নানা রঙের আলো খেলা।

সূত্র: অডিটি সেন্ট্রাল

এম এইচ ডি/

ভ্রমণ পর্যটক চীন খাদ্য বিশ্বের বৃহত্তম ভোজনশালা মসলাদার খাবার পর্যটন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250