রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার পুলিশ বক্সগুলো এখন নতুন ডিজাইনে গড়ে উঠছে। এই নতুন ডিজাইনের পুলিশ বক্সে পথচারীদের চলাচলের সুবিধা বজায় রেখে নিচের অংশ খোলা রাখা হয়েছে। এই মাসেই আগারগাঁওয়ের নতুন পুলিশ বক্সটি উদ্বোধন করা হবে।

আজ রোববার (৯ই নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন পুলিশ বক্সগুলো ২০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতার কনটেইনার আকারে নির্মাণ করা হচ্ছে। এগুলোতে যথাযথ ইন্সুলেশনসহ আধুনিক সুবিধা যেমন টেবিল, ৬টি চেয়ার, মিনি টি টেবিল, পর্যাপ্ত আলো এবং এয়ার কন্ডিশনার থাকবে।

পরিবেশবান্ধব ব্যবস্থার অংশ হিসেবে বক্সগুলোতে গ্রে ও ব্ল্যাক ওয়াটারের জন্য এসটিপি স্থাপন করা হয়েছে। প্রক্রিয়াজাত পানি বাগান পরিচর্যায় ব্যবহার করা হবে। ঢাকা শহরের সব পুলিশ বক্স এই নতুন ডিজাইন অনুযায়ী করা হবে।

পুলিশ বক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250