বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম *** ইউপি নির্বাচনের জামানত বাড়ল, ব্যয়ের সীমা ১০ লাখ টাকা *** সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

সাইকেল চালিয়ে ভোট চাইলেন নায়ক ফেরদৌস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

সাইকেল চালিয়ে র‌্যালি করে ভোট চেয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ। এসময় তার সঙ্গে ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট সংগঠনের শতাধিক সাইক্লিস্টরাও অংশ নেন। 

শুক্রবার (২৯শে ডিসেম্বর) সকাল ৯টায় জিগাতলা বাসস্ট্যান্ডের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়।

মূলত, নির্বাচনী প্রচারণার পাশাপাশি নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। বরাবরের মতোই নায়ক ফেরদৌসকে কাছে পেয়ে উচ্ছ্বাস ছিল মানুষের মধ্যে। অনেককে দেখা যায় সামনে এসে সেলফি তুলতেও।

আরো পড়ুন: নির্বাচিত হলে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে এই এলাকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ঢাকা-১০ আসন বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে দেশের প্রথম সারির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে তরুণ প্রজন্মের বড় একটি অংশ বেড়ে উঠছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই এলাকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করব।

তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে আমাদের সুযোগ করে দিতে হবে।

উল্লেখ্য, ঢাকা-১০ আসন রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, শিক্ষা-প্রতিষ্ঠান, বিজনেস হাব ও বঙ্গবন্ধুর বাড়িসহ অনেক কারণেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এইচআ/ আই.কে.জে


সাইকেল প্রচারণা চিত্রনায়ক ফেরদৌস ঢাকা-১০

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250