রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার সাবিরুল আলম। 

সোমবার (৪ঠা ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ প্রসঙ্গে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমরা সব সময় বলে আসছি একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়েই সারা বিশ্বের সর্বস্তরের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। ২০০৪ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য-১ ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। এছাড়া ১৯৮৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

ওআ/

সাঈদ খোকন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250