ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কী অবস্থায় আছেন, তা জানে না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কী অবস্থায় আছে, সে বিষয়ে নিশ্চিত কিছু বলার অবস্থানে তিনি নেই।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সময় শনিবার (২৮শে ফেব্রুয়ারি) দিনের শেষভাগ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় খামেনির কার্যালয় ও বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার খবর ও ছবি প্রকাশ হতে থাকে।
এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নিউজকে বলেছিলেন, তিনি যতটুকু জানেন, সে অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন। তবে ইরান হয়তো একজন বা দুজন কমান্ডার হারিয়েছে।
খামেনির অবস্থা নিয়ে নানা গুজবের মধ্যে বিবিসির সাংবাদিক লাইস ডোশেট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইয়ের সঙ্গে যোগাযোগ করেন।
খামেনি বেঁচে আছেন কি না জানতে চাইলে ইসমাইল বাঘেই বলেন, ‘আমি শুধু আপনাকে বলতে পারি, দেশের বহু জায়গায়, বহু লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।’ তিনি এ সময় দাবি করেন, হামলায় দেড় শতাধিক মেয়েশিশু নিহত ও পঙ্গু হয়েছে।
খবরটি শেয়ার করুন