সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলল কুকুর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পশু-পাখি বাড়িতে পোষতে পছন্দ করেন অনেকেই। যারা বাড়িতে পশু পালন করেন তাদের জন্য একটা বড় শিক্ষা হয়ে এলো সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। সাড়ে চার লাখ টাকা চিবিয়ে খেয়ে ফেলেছে পোষা কুকুর! ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে।

জানা গেছে, এক দম্পতির সামনেই পোষা কুকুর তাদের চার হাজার ডলার (সাড়ে চার লাখ টাকা) চিবিয়ে খেয়ে ফেলে। তখন তারা অসহায়ভাবে দাঁড়িয়ে ঘটনা দেখা ছাড়া কিছু করতে পারেননি।

৩৩ বছর বয়সী কেরি লো নামে এক নারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের কুকুর কিচেন কাউন্টারে রাখা টাকার উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। পরে টাকাগুলো চিবোতে শুরু করে।

আরো পড়ুন : আত্মহত্যা ঠেকাতে সেতুতে বসল স্টিলের নেট

তিনি জানান, তখন ওই দম্পতি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এই সময় কেরির স্বামী ক্লেটন চেঁচিয়ে বলেন, দেখো সেসিল কি করছে। এরপরে সেসিলের দিকে তাকাতেই তাদের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়। তিনি বলেন, আমরা বিশেষ কাজের জন্য নিজেদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে অর্থ বের করে কিচেন কাউন্টারে রেখেছিলাম। আধঘণ্টা আগে এবং শেষের কয়েক মিনিটের মধ্যে তা চিবিয়ে খেয়ে ফেলে।

এই দম্পতি কুকুরের মুখ থেকে টাকা বের করার চেষ্টা করেন, কিন্তু তাদের সমস্ত চেষ্টা নিষ্ফল হয়। জানা গেছে, ছেঁড়া যে নোটগুলোর নম্বর দেখা যাচ্ছিল সেগুলো বদলে দিয়েছে ব্যাংক।

ক্যারি বলেন, প্রায় সাড়ে চারশো ডলার নোটের নম্বর কোনোভাবেই পাওয়া যায়নি। বাকি নোটগুলোর সিরিয়াল নম্বর পাওয়া গেছে। সেগুলো ব্যাংক বদলে দিয়েছে। 

এস/ আই. কে. জে/ 


কুকুর চার লাখ টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250