রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

সিনেমায় নাম লেখালেন সেই ভাইরাল নন্দিনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হোটেল চালিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন নন্দিনী দিদি। এবার হোটেলের কাজ ছেড়ে সিনেমায় নাম লেখাতে চলেছেন তিনি। 

নন্দিনীর অভিষেক ছবির নাম ‘তিন সত্যি’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যেই নাকি শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং।

নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের ‘তিন সত্যি’র সেটে প্রথম দিনে।’

এ ছাড়াও লাইভে যখন কথা বললেন তখন আলাদাই উচ্ছ্বাস দেখা গেল তার চোখে মুখে। ভক্তদের বললেন, ‘তোমাদের দিদি এখন সিনেমার নায়িকা।’

এ দিন ছবির লুকেই ধরা দিলেন ভাইরাল দিদি নন্দিনী। সাবিত্রী চট্টপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন রাজ সাহা।

ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নিলাক্ষী। গল্প অনুযায়ী সে একজন লেখিকা। মূলত থ্রিলারধর্মী গল্প হতে চলেছে এটি।

চরিত্রটাকে আত্মস্থ করার জন্য নন্দিনীও মরিয়া চেষ্টা করে চলেছেন। তাই তো পরিচালকও তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘নন্দিনী বেশ সুন্দর করে চরিত্রটাকে আত্মস্থ করেছে। আমাকে চরিত্রটা নিয়ে অনেক প্রশ্ন করেছে ও, যাতে ভালো করে বুঝতে পারে।’

নন্দিনীর জীবনের কথা বললে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এরপর ব্যাঙ্গালোরে চাকরিও করেছেন কিছুদিন। তবে করোনাকালে পরিবারের অবস্থা এতটাই খারাপ পর্যায়ে ছিল যে, বাড়ি ফিরে আসতে বাধ্য হন। কলকাতায় ফিরে বাবার হোটেলের হাল ধরেন। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন, ক্যাশবাক্সের হিসাব রাখা— সবটাই একা হাতে করেন তিনি। আর এখন তো পৌঁছে গেলেন সিনেমার পর্দাতেও।

ওআ/

ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250