শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

সৃজিত তো শুধু আমার স্বামী নয়, খুব ভালো একজন পরিচালক: মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

টলিউড সিনেমায় অভিষেক ঘটেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রাশিদ মিথিলার। নির্মাতা রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শুক্রবার (৭ জুলাই) কলকাতাসহ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি।

‘মায়া’তে মিথিলার অভিনয় মুগ্ধ করেছে তার স্বামী প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে। অভিনেত্রী স্ত্রীকে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘তুমি খুব ভালো করেছো।’ দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘সৃজিতকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখেছি। সৃজিত তো শুধু আমার  স্বামী নয়, খুব ভালো একজন পরিচালক। ভালো পড়শোনা করা মানুষ। সিনেমা সম্পর্কে অনেক জানাশোনা। সৃজিত আমার সিনেমার প্রশংসা করেছে। আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আমাকে বলেছে, তুমি খুব ভালো করেছো। এটা আমার জন্য বড় পাওয়া।’

ছবিতে তার অভিনয় ওপার বাংলার দর্শকেরা খুব ভালোভাবে নিয়েছেন। অভিনেত্রী বলেন, “দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের সুন্দর সুন্দর মতামত আমাকে মুগ্ধ করেছে। প্রথমত শো শেষ করে বেরিয়ে তারা আমাকে চিনতে পারেননি। কয়েকজন দর্শক আমাকে বলেছেন, আপনি কি মায়া? এটা অনেক বড় প্রাপ্তি ও বড় বিষয়। কেননা, আমি ‘মায়া’ চরিত্রে অভিনয় করেছি। ভিন্ন গেটআপে দেখা গেছে আমাকে। এজন্যই দর্শকেরা বলেছেন, আপনি কি মায়া? এটা উপভোগ করেছি।”

আরো পড়ুন: ইনস্টাগ্রামে সানি লিওনের রহস্যময় ছবি

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে ‘মায়া’ ছবির গল্প সাজিয়েছেন পরিচালক রাজর্ষি দে। এতে ‘ম্যাকবেথ’ তথা হিন্দিভাষী দরবার সিং চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। যে নিজের বউ লেডি ম্যাকবেথ অর্থাৎ ‘মায়া’কে ছাড়াও তিনজন রক্ষিতা রেখেছে। পারমিতা (কনীনিকা), তনুশ্রী (মৃণালিনী) এবং সামিয়া (রিচা), সবাইকে দরবার জোগাড় করেছে তার নিজের প্রোডাকশন হাউসে নায়িকা করার লোভ দেখিয়ে। এরপরও নিজের ছেলে ময়ঙ্কের (রাহুল) স্ত্রী রেশমির (সুদীপ্তা) দিকে নজর দেয়। ফলে বাবা ও ছেলের মধ্যে দেখা দেয় বিস্তর বিরোধ।

এসি/




সৃজিত পরিচালক মিথিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250