রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

সোনাল চৌহানের দিকে অপলক দৃষ্টিতে শাকিব খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। অবশেষে শুরু হলো শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর কাজ। ভারতের উত্তর প্রদেশের বেনারসে শুরু হয়েছে শুটিং। গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে শাকিব-সোনালের শুটিংয়ে দৃশ্যধারণেরে একটি ছবি প্রকাশ করেছেন নির্মাতা অনন্য মামুন। যেখানে সম্পূর্ণ নতুন লুকে দেখা মিলেছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের।

আরো পড়ুন : ভারতের ৫০৩ সিনেমা হলে 'মুজিব: একটি জাতির রূপকার'

সোনালের সঙ্গে শাকিবের ক্যামেরায় বন্দী হওয়া সেই দৃশ্য ভক্তদের মনেও যেন স্বস্তি এনে দিয়েছে। কারণ এই সিনেমার শুটিং শুরু নিয়ে কম জলঘোলা হয়নি। সবকিছুকে পেছনে ফেলে অবশেষে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে এটি।

শাকিব-সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব।

এস/ আই. কে. জে/

শাকিব খান সোনাল চৌহানে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250