রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ চার বছর পর ফের বড় পর্দায় ফিরছেন কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ। গত ৮ই জানুয়ারি অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে ছবির টিজার প্রকাশিত হয়। তার পর থেকেই ‘টক্সিক’ নিয়ে ভক্ত-দর্শকের উন্মাদনা তুঙ্গে। এবার মুক্তির আগেই আয়ের নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।

আগামী মার্চে ‘টক্সিক’ মুক্তির কথা রয়েছে। তার আগেই ছবিটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে— যা এখন পর্যন্ত কোনো তেলুগু সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। ছবিটির তেলুগু রাইটস কিনেছে প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমকে এই প্রযোজক জানান, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। চার বছর ধরে দর্শকরা তার পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন। তাই ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।’ 

সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা গীতু মোহনদাস। এতে আরও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও নির্মাতা গীতু মোহনদাস। 

এছাড়া বড় চমক- ছবির অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষভাবে পরিচিত। তাই সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে। 

আগামী ১৯শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। 

জে.এস/

যশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250