রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

সোশ্যাল মিডিয়ায় ‘মা’কে নিয়ে মীরের মন্তব্যের সমালোচনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার ট্রোল যেন নিত্যদিন বেড়েই চলেছে। কোনও সীমা না রেখেই আক্রমণ শানান কিছু নেট-নাগরিক। কিন্তু একজন তারকা হয়ে ‘মা তুলে’ কটাক্ষ কি বাঞ্ছনীয়? 

এর আগেও সোশ্যাল মিডিয়ায় হওয়া কটাক্ষ নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে মীর আফসার আলিকে। বান্ধবী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে ট্রোল করায় এর আগেও ক্ষোভ জাহির করে নিয়েছিলেন। আর এবার মির আওয়াজ তুললেন দীর্ঘদিনের সহকর্মী আরজে গোধূলির জন্য।

দুদিন আগেই মীর একটি পোস্ট করেছিলেন পুজোর পর কাজ শুরু করা নিয়ে। আরজে গোধূলি শর্মার সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ঠেকের কাজ আবার শুরু হল…’। তবে এই ছবিতেও ট্রোল করার সুযোগ ছাড়েনি কিছু নেট-নাগরিক। 

ছবিতে দেখা যায় শাড়ি পরে, খোলা চুলে বসে আছেন গোধূলি। আর পাশে টি-শার্ট আর জিন্সে মীর। সেখানেই গোধূলিকে নিয়ে একজন কমেন্ট করেন, ‘মঞ্জুলিকা নাকি?’

বিষয়টা নজর এড়ায় না মীরের। জবাব দিয়ে লেখেন, ‘হ্যাঁ অবিকল তোর মায়ের মতো। ছ্যাবলামোতে তুই যে স্কুল থেকে ডিগ্রি পেয়েছিস, আমি বহুদিন সেই স্কুলের হেডমাস্টার রে…’

মীরের ‘মা তুলে’ মন্তব্য নিয়ে এরপর আপত্তি তোলেন অনেকেই। একজন লেখেন, ‘অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে.… বাকিটা সময় আর অডিয়েন্স বলবে.. যারা মাথায় তুলে নাচতে পারে তারাই এক ধাক্কায় নামাতেও পারে!

আইডল মেনে আসা মানুষটার আসল মানসিকতার সঙ্গে সকলে পরিচিত হোক।’ আপরজন লিখলেন, ‘ট্রোলারের মুখ বন্ধ করতে তাঁর মা তুলে কদাকার আক্রমণ না করে, সহবত দেখানো যেত। বরং সেটাই যোগ্য জবাব হত। এটা অনেকটা অশিক্ষিতের মতো হয়ে গেল।’

রেডিয়ো মির্চির 'সকালম্যান' হিসেবে শ্রোতা মনে জায়গা করে নিয়েছিলেন মীর দীর্ঘ ২৮ বছর। সঙ্গে মীরাক্কেলের হোস্ট হিসেবেও খুব জনপ্রিয়তা পান। সিনেমাতেও কাজ করেছেন। তাঁর গলায় সানডে সাসপেন্স শুনতে মুখিয়ে থাকত বাঙালি। 

আরো পড়ুন: সাত দিনে জয়ার সিনেমার আয় প্রায় ৬ কোটি টাকা

মীর এখন সানডে সাসপেন্স না করলেও, করছেন গল্প মীরের ঠেক। রয়েছে তাঁর বহুল পরিচিত ফুল ভ্লগ ‘ফুডকা’ও। নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানেও নানা স্বাদের গল্পের স্বাদ নিতে পারেন দর্শক। সোমক থেকে শুরু করে রেডিও, টিভির বহু নামী শিল্পীও কাজ করে ফেলেছেন মীরের সঙ্গে।

রেডিও’র চাকরি ছাড়া নিয়ে মীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘একই জিনিস করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। আর সেখান থেকেই নতুন কিছু করার সিদ্ধান্ত নিই।’ আর গল্প মীরের ঠেক নিয়ে বক্তব্য ছিল, 'আমাদের শ্রোতাদের কান এখনও সেভাবে তৈরি হয়নি। 

তবে যত ভালো কাজ হবে শ্রোতারা তত বেশি আকৃষ্ট হবেন। এটা ইন্টারনেটের যুগ। কনটেন্ট পছন্দ না হলে শ্রোতারা শুনবেন তো নাই উল্টে অনফলো করে বেরিয়ে যাবে।'

এসি/ আই.কে.জে


মা সোশ্যাল মিডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250