রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

সৌদির সঙ্গে বিশেষ চুক্তি বাংলাদেশের, যেসব সুবিধা পাবেন হজ পালনকারীরা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সৌদি আরব সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে।

সোমবার (৮ই জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় সৌদির জেদ্দায় এক বৈঠকে এই চুক্তি হয়। সেই অনুযায়ী, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।

বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম, পরিচালক (হজ অফিস) সাইফুল ইসলাম, কাউন্সেলর (হজ) জেদ্দা জহিরুল ইসলাম, কনসাল (হজ) জেদ্দা আসলাম উদ্দিন প্রমুখ। 

বৈঠকে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এজেন্সির সংখ্যা না কমিয়ে অন্যান্য বছরের মতো সব রেখে কার্যক্রম পরিচালনার জন্য সৌদি উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহকে জোরালো অনুরোধ করেন হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন। 

এজেন্সির সংখ্যা আগের মতো রাখা হলে হজযাত্রীদের সেবাদানে সুবিধা হবে। বাংলাদেশি বয়োবৃদ্ধসহ সব হজযাত্রীর কল্যাণের কথা চিন্তা করে বিষয়টির পক্ষে বিস্তারিত যুক্তি তুলে ধরে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন। বিষয়টি বিবেচনার আশ্বাস দেন ড. আব্দুল ফাত্তাহ।

এছাড়া হজযাত্রীদের লাগেজ পরিবহন ও ব্যবস্হাপনার উন্নয়ন, মিনা আরাফায় তাঁবুর উন্নতি এবং হজের ১০ দিন আগে এজেন্সিকে তা বুঝিয়ে দেয়ার ব্যাপারে অনুরোধ করেন হাব সভাপতি। এক্ষেত্রেও সহায়তার আশ্বাস দেন সৌদি উপমন্ত্রী। 

সভায় ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার হজ ব্যবস্হাপনার বিভিন্ন বিষয় এবং হজযাত্রীদের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাতে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

ওআ/

হজ সৌদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250