শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

স্তন বাড়ছে পুরুষেরও? রয়েছে ৫ রোগের ঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

শুধু নারীদেরই নয়, পুরুষদেরও স্তনবৃদ্ধি হতে পারে। কিন্তু এর ফলে কোনও বিপদ ঘনিয়ে আসছে না তো? জেনে নিন বিস্তারিত।

পুরুষদের সাধারণত বড় স্তন থাকে না। বুকের সঙ্গে ত্বক আঁটোসাঁটো হয়ে থাকে। কিন্তু তার পরও কারও কারও বুকে বেশ কিছুটা মেদ জমে। শুধু কি মোটা হচ্ছেন বলেই বুকে মেদ জমছে? আদতে তা নয়। শরীরের ভিতরে কিছু রোগ বাসা বাঁধলেও এমন সমস্যা দেখা দিতে পারে। 

ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক পঙ্কজ পাতিলের পরামর্শ মতে, হরমোনের ভারসাম্য শরীরে ঠিক না থাকলে বুকের কাছে থাকা কলাকোষের আকার বাড়তে থাকে। শরীরে টেস্টোস্টেরন কমে গেলে বা ইস্ট্রোজেন বেড়ে গেলে এই সমস্যা দেখা দেয়।  

অনেক সময় ওজন বেড়ে যাওয়া ছাড়াও কিডনির সমস্যা এর জন্য দায়ী। কিডনি ঠিকমতো কাজ না করলে বুকের স্তনবৃন্তের চারপাশে মেদ জমতে থাকে। কলাকোষের আকার বাড়তে শুরু করে।

এর পাশাপাশি লিভারের সমস্যা থেকেও স্তনের আকার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখা গিয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সের পুরুষরাই এই সমস্যায় বেশি ভোগেন। বর্তমানে ৭০ শতাংশ পুরুষদেরই এই সমস্যা রয়েছে। 

স্তনের আকার বাড়লে কী কী সমস্যা হতে পারে? চিকিৎসক পঙ্কজ পাতিলের মতে, নিজের উপর বিশ্বাস কমে যাওয়া থেকে মনখারাপের হার বেড়ে যেতে পারে। এমনকী মানসিক চাপও অনেকটা বেড়ে যায় বলে জানাচ্ছেন চিকিৎসক। 

এসকে/


বুকের স্তন রোগের ঝুঁকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250