শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

মুম্বাইয়ের রাস্তার মেট্রোতে হঠাৎ ঋত্বিক!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রিয় তারকাকে চোখের সামনে দেখলে কত কিছুই না করেন ভক্তরা। আর সেই তারকা যদি হয় ঋত্বিক রোশন তাহলে তো কথাই নেই। মুম্বাইয়ের রাস্তার তীব্র যানজটের চক্রে একবার পড়লে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। এবার সেই যানজট এড়াতেই মেট্রো ধরলেন ঋত্বিক

শুক্রবার ভর দুপুরে শুটিং লোকেশনে পৌঁছাতে মেট্রো ধরেন বলিউড স্টার। মূলত সেদিন কিছু ফাইটিং সিকোয়েন্সের শুট ছিল। সেটা করতে যাচ্ছিলেন এ অভিনেতা। এদিকে মুম্বাই মেট্রোতে প্রিয় নায়ককে দেখে অনুরাগীদের তো অস্থির অবস্থা। 

ঋত্বিক নিজেই মেট্রো চড়ার সেই মুহূর্ত শেয়ার করেছেন। ক্যাপশন দিয়েছেন, গরম ও যানজট থেকে বাঁচতে মেট্রো চড়লাম। অভূতপূর্ব এক অভিজ্ঞতা। যা দেখে ভালোবাসা জানিয়েছেন প্রেমিকা সাবা আজাদও। অনিল কাপুরের মন্তব্য, ‘বিনম্র ও যত্নবান ফাইটার।’

আরো পড়ুন: বুসানে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘বলী’

এদিকে ভর দুপুরে স্বয়ং ঋত্বিককে দেখে অনুরাগীদের উন্মাদনা দেখে কে! কেউ সেলফি তোলার আবদার করেন তো কেউ প্রিয় অভিনেতাকে এক মুহূর্তের জন্য ছুঁয়ে দেখার আবদার। ঋত্বিকও সে সব আবদার ফিরিয়ে দেননি। সবার আবদার মেনেই মেট্রো সফর উপভোগ করলেন, সেলফি তুললেন। 

তারকাসুলভ হাবভাব পরিত্যাগ করে হাসি মুখে কথা বলেছেন সবার সঙ্গে। তা আরও মুগ্ধ করেছে ভক্তদের।

এসি/ আই. কে. জে/



হৃতিক মেট্রোতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250