সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

হরতালে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন, টহলে র‌্যাবের ৪২২ দল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সারাদেশে বিএনপিসহ সমমানা রাজনৈতিক দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‌্যাবের ৪২২টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় র‌্যাবের ১৩০টি টহল দল রয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহল দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

র‌্যাবের এ কর্মকর্তা আরো বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

ইমরান খান বলেন, প্রতীক বরাদ্দের পর সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে র‌্যাব।

ওআ/

বিজিবি র‌্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250