মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

হিরো আলমের প্রশংসায় নায়িকা রিয়া চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুক্তি পেতে যাচ্ছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিনীত নতুন সিনেমা ‘টোকাই’। আগামী ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমাটি। 

সিনেমার বিষয়ে কথা বলতে শনিবার (২৭ মে) রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকায় নিজের অফিসে গণমাধ্যমের মুখোমুখি হন হিরো আলম ও সিনেমার কলাকুশলীরা।

যেখানে সাংবাদিকদের সামনে কথা বলেন এই সিনেমার নায়িকা রিয়া চৌধুরী। নিজের পরিচয় জানিয়ে তিনি বলেন,‘ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে আছি আমি। শুরুটা হয়েছে নাটক দিয়ে। এরপর টিভি সিরিয়ালসহ সব করা হয়েছে। এখন পর্যন্ত আমি চারটি সিনেমায় কাজ করেছি।’

এসময় হিরো আলমের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার এত মুভির মাঝে হিরো আলমের কাছে কমফোর্ট জোন পাই। আমি বড় বড় প্রডাকশনে কাজ করেছি। কিন্তু হিরো আলম যে সম্মানটা আমাকে দেয়, অন্য কোথাও পাই না। সবাই সম্মান দিলেও শুধু ফরমালি দেখায়, হিরো আলম হৃদয় থেকে আমাকে সম্মান করে।’

আরো পড়ুন: কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ
 

তিনি আরও বলেন,“হিরো আলমকে নিয়ে বিভিন্নজন নানা মন্তব্যে করেন। কিন্তু যতটুকু আমি চিনি উনি (হিরো আলম) একজন ভালো মানুষ। এজন্য আমি ওনার নাম রেখেছি ‘নেভার গিভ আপম্যান’ ও কখনো গিভআপ করে না। উনি নির্বাচন করেছেন শুধু একবার না, একাধিকবার। তার পরও উনি হাল ছাড়েননি। তার বিশেষ গুণ হচ্ছে— কোনো বিষয়ে জড়িয়ে গেলে সেটিতে হাল ছাড়েন না, লেগে থাকার মনমানসিকতা আছে তার। সফল না হওয়া পর্যন্ত লেগে থাকেন তিনি”।

এই সিনেমায় কাজ করা সম্পর্কে রিয়া বলেন, যখন মুভির কাজ নিয়ে প্রথমে আমার কাছে যায়, তখন আগ্রহ ছিল না। পরে আবার গেলে আমি স্ক্রিপ্টটা ভালো করে পড়ে দেখি। এরপর মনে হয়েছে, এটি আমার জন্য তৈরি করা হয়েছে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250