বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’

হেলমেট না থাকায় পলকের কর্মীদের লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় নাটোরের সিংড়ায় ১০টি মোটরসাইকেল আটক করে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ।

মোটরসাইকেলগুলো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলকের প্রচারণায় ব্যবহার হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (২২শে ডিসেম্বর) রাতে এ জরিমানা করার পর সিংড়া থানার সামনে বিক্ষোভ করেছে পলকের কর্মী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে ‘নৌকা’ ও প্রতিমন্ত্রী পলকের নামে স্লোগান দেয়া হয়।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদের নেতৃত্বে পুলিশ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে নৌকার নির্বাচনী প্রচারণায় নিয়োজিত কর্মী-সমর্থকদের বহনকারী ১০টি মোটরসাইকেল আটক করে। এর মধ্যে নয়টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৯০ হাজার ও একজন চালকের হেলমেট না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে মোটরসাইকেলগুলো সিংড়া থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে কর্মী-সমর্থকরা রাত আটটা পর্যন্ত সিংড়া থানার সামনে বিক্ষোভ করেন। এ বিক্ষোভ থেকে ‘নৌকা’ ও ‘পলক’ বলে স্লোগান দিতে থাকেন তারা। একপর্যায়ে তারা চলে যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘অবৈধ মোটরসাইকেল আটক করা, জরিমানা করা পুলিশের নিয়মিত কাজ। যথাযথ কাগজপত্র না থাকায় কিছু মামলা দেয়া হয়েছে। মিছিল-স্লোগান করলেও অবৈধ মোটরসাইকেল ছেড়ে দেয়ার কোনো সুযোগ নেই। এখানে আইন সবার জন্য সমান।’

ওআ/

হেলমেট আটক মোটরসাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250