শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

১২ বছর পর ছোটপর্দার প্রযোজনায় প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

টালিউডের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেষবার ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন ১ যুগ পর ফের সেই ভূমিকাতেই ফিরলেন প্রসেনজিৎ। 

জি-বাংলায় ধারাবাহিক ‘আলোর কোলে’র প্রযোজনা দায়িত্বে রয়েছে তার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন। এ উপলক্ষে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসে সবাইকে চমকে দিয়েছিলেন প্রসেনজিৎ। তিনি অবশ্য ‘প্রযোজক’ কথায় বিশ্বাসী নন।

তার মতে, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যেমন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জরুরি, তেমনই জরুরি একজন প্রযোজক। এ ভাবনা থেকেই ধারাবাহিক ‘আলোর কোলে’ নিয়ে আসছেন প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।

এ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায়, সুকৃতি মজুমদার, সোমু সরকার, অনন্যা দাস প্রমুখ। এ ধারাবাহিক ধরে রাখবে এর আকর্ষণীয় গল্প। প্রসেনজিৎ বলছেন, ‘১২ বছর আমি কোনো শো-করিনি। কেন করিনি তা নিয়ে প্রশ্ন করবেন না। এমনিই করা হয়নি, তেমন কোনো কারণ নেই। 

আরো পড়ুন: রাজপুত্র ভেবে ব্যাঙকে চুমু খাবেন না!

ছবি প্রযোজনার কাজ করেছি সেই সময়ে। তবে এ গল্পটি আমায় আকৃষ্ট করেছিল। মুম্বাই বসে এ ধারাবাহিকের গল্পটা শুনেছিলাম আর তারপরেই মনে ধরে যায়। আমার টিমকে কথা বলতে বলি। 

সব মিলিয়ে একটি পরিকল্পনা চলছিলই, তবে শো-এর সময়টা এগিয়ে আসে। তাতে টিমের ওপর একটু চাপ পড়লেও আমি খুশি।’ ২৭ নভেম্বর থেকে জি-বাংলায় সম্প্রচারিত হবে এ ধারাবাহিক।

এসি/ আই.কে.জে/



প্রসেনজিৎ প্রযোজনায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250