শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সয়াবিন তেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার থেকে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। লিটারপ্রতি ১৬৯ টাকা ধরে এসব তেল কিনবে সরকার।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারতের উমাএক্সপো প্রাইভেট লিমিটেডের কাছে থেকে ৯৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। কেজিপ্রতি ১০১ টাকা ৬৯ পয়সায় এসব ডাল কিনবে সরকার।

একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে বি অ্যান্ড সি ইনকরপোরেশন এবং সেনা কল্যাণ সংস্থার কাছে থেকে ১৫০ কোটি টাকা ব্যয়ে ১৫ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কেজিপ্রতি ১০০ টাকায় এসব ডাল কেনা হবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান।

ওআ/

সয়াবিন তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250