শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

২০ বছরের চেষ্টায়ও মেলেনি পছন্দের পাত্র, শেষে নিজেকেই বিয়ে তরুণীর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পরেও পছন্দের পাত্র মেলেনি। তাই রাগে ক্ষোভে নিজেকেই বিয়ে করেন ক্ষমা বিন্দু নামে গুজরাটের এক তরুণী।

গত বছরের জুনে এ ঘটনা ঘটে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল দেশে। এবার প্রায় একই ধরনের ঘটনা ঘটালো সারা উইলকিনসন নামে ব্রিটেনের এক তরুণী। 

বছর বিয়াল্লিশের এই তরুণীর দাবি, ঠিকঠাক বিয়ের জন্য গত দুই দশক ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু উপযুক্ত পাত্র পাননি। যদিও জমকাল বিবাহ অনুষ্ঠান নিয়ে বরাবর আগ্রহ ছিল। অতএব, দেরি না করে কার্যত নিজেকেই বিয়ে করলেন। বিশেষ দিনটির জন্য কিনেছিলেন দামি আংটি। অভিনব বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারার নিকট আত্মীয় ও বন্ধুমহল।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর নিজের বিয়েতে মুক্ত হস্তে খরচ করেন সারা। খরচ হয়েছে ১০ লাখ টাকার বেশি। যদিও অতিথি সংখ্যা ছিল সব মিলিয়ে ৪০ জন। কিন্তু বধূবেশের সাজ থেকে শুরু করে বিবাহবাসর সাজানো, এলাহি খাওয়াদাওয়াতে বিপুল খরচ করেন তরুণী।

সারা বলেন, এটাকে রীতি মাফিক বিয়ে বলবেন না অনেকে। কিন্তু এটাই ছিল আমার বিয়ের দিন। বিয়ের জন্য জমানো অর্থই খরচ করেছি আমি। 

তিনি আরও বলেন, কেউ আমার হাসি কেড়ে নিতে পারবে না। অনেকে অবিবাহিতই হয়তো ভাবছেন, যদি সারার মতো সিদ্ধান্ত নিতে পারতাম। 

ওআ/


বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250