রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

৩৩ মিলিয়ন ভিউ ছাড়াল ‘দেওরা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোক স্টুডিও বাংলায় প্রকাশ করা জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসানের ‘দেওরা’ গানটি নেটদুনিয়ায় ভালোই সাড়া ফেলেছে। মাত্র ১ মাসে এ গানটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে ৩৩ মিলিয়ন।

বিভিন্ন অঞ্চলের গান বিশ্বদরবারে ভিন্ন আঙ্গিকে তুলে ধরছে সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও। ইতোমধ্যেই পাকিস্তান, ভারত ও বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছে কোক স্টুডিওর গানগুলো।

কোক স্টুডিওর গানে মূলত দেশের আনাচে-কানাচের গ্রামবাংলার গান নতুনভাবে তুলে ধরা হয়। আর তারই ধারাবাহিকতায় প্রকাশ পায় প্রীতমের এই গানটি।

আরো পড়ুন: রাবেয়া রশিদ স্বপ্নার কণ্ঠে খোকন কুমার রায়ের কবিতা “অনিরুদ্ধ তোমাকেই” (ভিডিও)

লোকসংগীত শিল্পী ইসলামউদ্দিন পালাকার, আরমীন মুসা এবং ‘ঘাসফড়িং’কে সঙ্গে নিয়ে প্রীতম হাসান গানটিকে দিয়েছে এক ভিন্ন স্বাদ। 

গানটির শুরুর দিকে কিছু লাইন যোগ করে মাঝিদের আবেগ ফুটিয়ে তুলেছেন প্রীতম। গতানুগতিক ধারার বাইরে এই গানটি তাই এখন দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে। আর তাই ৩৩ মিলিয়ন ভিউর গণ্ডি ছাড়িয়েছে প্রীতমের দেওরা গানটি।  

এম/


মিলিয়ন দেওরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250