বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

কাল ৫৮-তে পা দেবেন শাহরুখ, কোথায় হবে জন্মদিনের পার্টি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

আগামীকাল ২ নভেম্বর শাহরুখ খান পা দিতে চলেছেন ৫৮-তে। গত দু’বছর জন্মদিনে তেমন কিছুই করেননি বাদশা। তবে নিয়ম করে মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দর্শন দিয়েছেন। কিন্তু ২০২৩ সালটা খান পরিবারের জন্য অন্য বছরের থেকে একেবারে আলাদা। 

বছরের শুরুতে মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’! তার পর মাঝামাঝি এসে মুক্তি পায় ‘জওয়ান’। দু’টি ছবিই হিন্দি ছবির ইতিহাসে নজির গড়েছে। ‘পাঠান’ ছবিতে যে নজির গড়েছিলেন, সেটা ‘জওয়ান’-এ নিজেই ভাঙলেন। এ ছাড়াও এই জন্মদিনে শাহরুখকে বিশেষ একটি উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি।

আরো পড়ুন: মাঝ রাতে যে ছবি শেয়ার করতে বাধ্য হলেন বিগ বি

সূত্রের খবর, নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে তাঁর টিম। ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে অতিথি তালিকা। শাহরুখের জন্মদিন ও ২০২৩-এ তাঁর এই আকাশছোঁয়া সাফল্যের উদ্‌যাপন করতে এই আয়োজন।

তাঁর জন্মদিনে অতিথি তালিকায় রয়েছেন কাজল, দীপিকা পাড়ুকোন, কর্ণ জোহর, আলিয়া ভট্ট-সহ ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি এবং ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এ ছাড়াও আসবেন ‘ডাঙ্কি’ ছবির পরিচালক রাজকুমার হিরানি। 

অভিনেতার জন্মদিনেই মুক্তি পাবে ‘ডাঙ্কি’ ছবির টিজ়ার। জন্মদিনের সকালে মান্নাতের বাইরে প্রথা মেনে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন। তার পর রাতে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারেই রাখা হবে শাহরুখের জন্মদিনের গালা পার্টি।

এসি/ আই. কে. জে/ 


শাহরুখ জন্মদিনের পার্টি!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250