বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

৬ জেলায় ৫৯ হাজার টন রসুন উৎপাদনের প্রত্যাশা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি রবি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কৃষি জোনের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ৫৮ হাজার ৮৮৩ মেট্রিক টন রশুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এ বছরও রসুন চাষে আগ্রহী হয়েছেন কৃষকরা। দেশের আবহাওয়ায় কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে হালকা শীতের হাওয়া বইতে শুরু করেছে। এটিকে রসুন চাষের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করে এরই মধ্যে বীজ বপন করতে শুরু করেছেন অনেকে।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন জানান, চলতি মৌসুমে (২০২৩-২৪) এ কৃষি জোনের আওতায় ঝিনাইদহ জেলায় সবচেয়ে বেশি জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০৭ হেক্টর জমিতে।

এছাড়া যশোর জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০০ হেক্টর জমিতে, মাগুরা জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫৫ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১হাজার ৫০০ হেক্টর জমিতে, মেহেরপুর জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২৫ হেক্টর জমিতে এবং চুয়াডাঙ্গা জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৫ হেক্টর জমিতে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হেক্টর প্রতি উৎপাদন ৯.২৮ টন হিসেবে ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে প্রায় ৫৯ হাজার টন (৫৮ হাজার ৮৮৩ টন) রশুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন আরো জানান, গত বছর রশুন চাষ করে লাভবান হয়েছেন এ অঞ্চলের কৃষকরা। অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন। লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রশুন চাষ।

এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে রশুন চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ, মাঠ দিবস, উঠান বৈঠক, নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বাজারে রশুনের দাম ভালো থাকায় এ অঞ্চলে রশুন চাষ দিন দিন বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে রশুনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

এসকে/

কৃষক কৃষি জোন রশুন চাষ কৃষি কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250