রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

৬ বছর বয়সে ভিডিওগেম তৈরি করে বিশ্বরেকর্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম ডেভেলপার হিসেবে খ্যাতি অর্জন করেছেন কানাডার অন্টারিও’র বাসিন্দা সিমার খুরানা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে খুব আনন্দ প্রকাশ করেছেন এ ডেভেলপার। ভবিষ্যতে আরো রেকর্ড করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ৬ বছর বয়সী সিমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম বিকাশকারী হিসেবে স্থান পেয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, সিমার খুরানা যখন তার প্রথম ভিডিওগেম তৈরি করেছিলেন তখন তার বয়স ছিল ৬ বছর ৩৩৫ দিন। কোডিং শেখার জন্য তিনি সপ্তাহে তিনটি ক্লাস করেন। অন্যান্য কোডারদের হতবাক করেছিল, তাদের এটা বিশ্বাস করা কঠিনও ছিল। কিন্তু সিমার খুরানার বাবা পারস খুরানা তাকে বিশ্বাস করতেন এবং সহযোগিতা করেছেন।

সিমারের বাবা জানান, সিমার ইউটিউবে ভিডিও দেখে নিজেই গণিত শিখেছিলো। কিন্ডারগার্টেনে থাকাকালীন গ্রেড ৩ এর গণিত সমাধান করতে পারত সে। তার যা কিছু ছিল তা দিয়ে ও কারুশিল্প এবং গেম তৈরি করত, কখনো কখনো শুধু বর্জ্য কাগজ থেকেও কারুশিল্প তৈরি করেছে।

সিমার প্রথম যে গেমটি তৈরি করেছিলেন তার নাম ‘হেলদি ফুড চ্যালেঞ্জ’। মূলত, একজন ডাক্তার তাকে ‘জাঙ্ক ফুড’ খাওয়া বন্ধ করতে বলার পর তিনি এই ধারণা নিয়ে আসেন। সিমার বলেন, ডাক্তার আমাকে স্বাস্থ্যকর খাবার খেতে বলেন। তাই আমি স্বাস্থ্যকর খাবার এবং জাঙ্ক ফুড নিয়ে একটি গেম তৈরি করার সিদ্ধান্ত নিই।

সিমার তার মতো বাচ্চাদের স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পার্থক্য শিখতে সাহায্য করতে চান। সেই সঙ্গে কেন খুব বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় তা নিয়ে একধিক ভিডিও গেম বানাতে চান। তিনি গণিত এবং কোডিং পছন্দ করেন। বড় হওয়ার পর গেম ডেভেলপার হতে চান বলেও জানান সিমার খুরানা।

ওআ/


বিশ্বরেকর্ড ভিডিওগেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250