মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

৬ মুসলিম দেশকে ভিসাহীন ভ্রমণ সুবিধা দিচ্ছে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছয়টি মুসলিম দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে ইংল্যান্ড। দেশগুলো হলো জর্ডান, সৌদি আরব, দুবাই, কুয়েত, ওমান ও বাহরাইন।

২০২৪ সালের ২২শে ফেব্রুয়ারি থেকে লন্ডনে প্রবেশের জন্য এসব দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) লাগবে, যার আবেদন করা যাবে মাত্র ১০ ইউরোতে বা ১২০০ টাকায়।

চলতি বছরের শুরুর দিকে ২০২৫ সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাইজেশন ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। এই ঘোষণার অংশ হিসেবে জিসিসির ছয় দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হলো।

আরো পড়ুন: চলতি বছর নেপাল ভ্রমণে ১০ লাখ পর্যটক, শীর্ষে ভারত

এসব দেশের নাগরিকরা যাতে সহজেই দেশটি ভ্রমণ করতে পারে, সে জন্য এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। এদিকে, যে ছয় দেশের জন্য এ সুবিধা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে জর্ডান বাদে সবগুলোই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য।

জিসিসির আরেক সদস্য দেশ কাতার আগেই এই সুবিধা পেয়ে আসছে। দেশটির নাগরিকরা ২০২৩ সালের ১৫ই নভেম্বর থেকেই ইটিএ ব্যবহার করে ইংল্যান্ডে যেতে পারছেন।

নতুন নিয়ম অনুযায়ী, মাত্র ১০ ইউরো দিয়ে এসব দেশের নাগরিকরা লন্ডনের ট্রাভেল পারমিটের আবেদন করতে পারবেন। এই অনুমতি নিয়ে তারা দুই বছর পর্যন্ত ইংল্যান্ডে অবস্থান করতে পারবেন।

ইংল্যান্ডের অর্থনীতিতে উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ। ২০২২ সালে এসব দেশ থেকে ৭ লাখ ৯০ হাজারেরও বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। আর ইংল্যান্ডে অবস্থানের সময় তারা ২০০ কোটি পাউন্ড খরচ করেছেন।

সূত্র: জিও টিভি

এসকে/

ইংল্যান্ড ভিসাহীন ভ্রমণ সুবিধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250