সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

চার বছরে সর্বোচ্চ

চলতি বছর নেপাল ভ্রমণে ১০ লাখ পর্যটক, শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

করোনা মহামারির পর ভালোভাবে ঘুরে দাড়িয়েছে নেপালের পর্যটন। ২০২৩ সালে ১০ লাখের বেশি বিদেশি পর্যটককে এসেছে হিমালয় কন্যা খ্যাত নেপালে। এই সংখ্যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, গত বুধবার (২৭শে ডিসেম্বর) দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ১০ লাখ ছড়িয়েছে। এ নিয়ে মাত্র তিনবার এক বছরে ১০ লক্ষাধিক পর্যটক পেলো নেপাল।

হিমালয় সংলগ্ন দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা প্রথমবারের মতো ১০ লাখ ছাড়িয়েছিল ২০১৮ সালে। সে বছর নেপাল ভ্রমণ করেছিল ১১ লাখ ৭০ হাজার পর্যটক। ২০২৯ সালে সেই সংখ্যা বেড়ে ১১ লাখ ৯০ হাজারে পৌঁছায়। কিন্তু এরপর থেকে করোনাভাইরাস মহামারি শুরু হলে সারা বিশ্বের মতো থমকে যায় নেপালের পর্যটন শিল্পও। নেপাল পর্যটন বোর্ডের মুখপাত্র মণি রাজ লামিচান বলেন, এটি সত্যিই আনন্দের মুহূর্ত। আমরা আবারো ১০ লাখের মাইলফলক পেরিয়েছি। যদিও (করোনাপূর্ব সময়ের তুলনায়) ৮৫ শতাংশ পুনরুদ্ধার হয়েছে, তবে এখনো অনেক কিছু করার আছে।

আরো পড়ুন: আগামী বছর ভিসা ছাড়াই ঘুরতে পারবেন যে দেশ

২০২০ ও ২০২১ সালে যথাক্রমে ২ লাখ ৩০ হাজার এবং ১ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক পেয়েছিল নেপাল। ২০২২ সালে তা বেড়ে ৬ লাখ ১৪ হাজারে পৌঁছায়। পরিসংখ্যান বলছে, চলতি বছর নেপাল সবচেয়ে বেশি পর্যটক পেয়েছে ভারত থেকে। গত পহেলা জানুয়ারি থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৩ লাখ ১৪ হাজার ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণ করেছেন।

এরপর রয়েছে যুক্তরাষ্ট্র (এক লাখ) ও চীন (৬০ হাজার)। একই সময়, প্রায় ৫০ হাজার ভারতীয় দর্শনার্থী নেপাল ভ্রমণ করেছেন। বেড়েছে চীনা পর্যটকের সংখ্যাও। প্রায় তিন বছর পরে গত মার্চে চীনা নাগরিকদের পর্যটক হিসেবে নেপাল ভ্রমণের অনুমতি দেয় বেইজিং। করোনা মহামারির আগে চীনই ছিল নেপালের দ্বিতীয় বৃহত্তম পর্যটকের উৎস।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

এইচআ/ / আই.কে.জে

রেকর্ড পর্যটক নেপাল পর্যটন করোনা মহামারি ভারতীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250