রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

৭৫ এ পা দিয়ে হেমা মালিনী যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫০ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

হেমা মালিনী ভারতের বিখ্যাত অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। ১৯৬৮ সালে স্বপ্ন কা সওদাগর চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন। তিনি নায়ক ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার সাথে জুটি হয়ে অনেক হিট চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বমোট ১১ বার ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন।

৭৫ বছরে পা দিলেন হেমা মালিনী। বলিউডের এই সুন্দরী অভিনেত্রী তাঁর জন্মদিনে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, '৭৫ বছরটা বিশেষ। প্রতি বছর আসে না।'

হেমা মালিনী জানান, 'আমি এতদিন কাজে এত ব্যস্ত ছিলাম যে কী করে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারলাম না। আমি আজ ৭৫ এ পা দিলাম এটা যেন বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তবুও বলব বয়স কেবল একটা সংখ্যা।

তুমি কেমন ভাবে নিজেকে ক্যারি করছ, অন্য কাউকে অনুপ্রেরণা জোগাচ্ছ কিনা সেটাই আসল। এটাই জীবন। যা কাজ পাই সেটা করি, আমার সন্তান, নাতি নাতনিদের সঙ্গে তারপর সময় কাটাই।'

গোটা মাস খুব ব্যস্ততায় কাটবে তাঁর এমনটাই জানিয়েছেন। মথুরায় তাঁর নির্বাচন কেন্দ্র গিয়ে কিছু সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করেছেন বলে জানান। এরপর দিল্লি গিয়ে তিনি তাঁর দলের সদস্যদের সঙ্গে দেখা করেন।

এবার মুম্বইতে একটা বড় পার্টি দেবেন তিনি তাঁর জন্মদিনের জন্য। তিনি এই পার্টি প্রসঙ্গে জানান, 'এই ইন্ডাস্ট্রিতেও আমার অনেকগুলো বছর কেটে গেল। আমার ক্যারিয়ারটা এত ভালো সুন্দর কারণ আমি দারুণ সমস্ত মানুষের সঙ্গে কাজ করেছি। ৭৫ বছরটা বিশেষ কারণ এই বছর আমি সেই সব মানুষদের সঙ্গে দেখা করব, তাঁদের ধন্যবাদ জানাব। এটা তো আর প্রতি বছর হয় না। প্রতি বছর জন্মদিন তো বাড়ির লোকের সঙ্গেই কেটে যায়।'

আরো পড়ুন: জয়াকে শুভকামনা জানালেন অজয় দেবগন

তাঁর স্বামী ধর্মেন্দ্রও তাঁর জন্মদিনের জন্য এই সময় ফিরে এসেছেন। অভিনেত্রী জানিয়েছেন, 'আমার জন্মদিনের জন্য ও লন্ডন থেকে ফিরে এসেছে। এটাই আমার সব থেকে বড় উপহার। আমায় ও সময় দিচ্ছে এখন।'

হেমা মালিনীর ক্যারিয়ারের সেরা সময় কোনটা? অভিনেত্রীর কথায়, 'আমি যখন আমার ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। ১৯৭৫ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সময়টা আমার কাছে বিশেষ। আমার মনে হয় না আমি সেই সময় একদিনও বিশ্রাম নিয়েছি। সমানে কাজ করে গিয়েছি তখন।

একদিন শোলের শুটিং করছি তো পরদিন আফগানিস্তান চলে যাচ্ছি অন্য ছবির কাজে। আবার তার পরই রাশিয়া যাচ্ছি, ফিরে এসেই নাসিকে অন্য ছবির কাজ করছি। আমি আমার ব্যক্তিগত জীবনের মতো পর্দাতেও এত ধরনের চরিত্র করেছি যে কী বলব। ওই সময়টা খুব ভালো কেটেছে।

এসি/  আই.কে.জে


হেমা মালিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250