শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

‌‌এবার চাঁদে নভোযান পাঠাল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

এবার চাঁদে নভোযান পাঠিয়েছে জাপান। রকেট বহনকারী এই নভোযানটি চাঁদে অনুসন্ধান চালাবে। সফলভাবে এই নভোযান চাঁদে অবতরণ করলে পঞ্চম দেশ হিসেবে চন্দ্রজয়ের তালিকায় নাম লেখাবে জাপান।  

জাপানের মহাকাশ অনুসন্ধান সংস্থা (জেএএক্সএ) জানিয়েছে, নিজেদের তৈরি এই রকেটটি তানেগাশিমা স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার উড্ডয়ন করা হয়েছে এবং এটি সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) চন্দ্রপৃষ্ঠে অনুসন্ধানের জন্য পাঠিয়েছে। 

প্রতিকূল পরিবেশের কারণে গত মাসে তিনবার এর উড্ডয়ন পেছানো হয়। 

চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ‘মুন স্নাইপার’ ল্যান্ডারকে অবতরণ করাতে চায় জাপান। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: ইতিহাস গড়ল ভারত, চাঁদে অবতরণ করল ‘বিক্রম’

এই প্রকল্পে জাপানের খরচ হয়েছে প্রায় ১০ কোটি মার্কিন ডলার। 

এ পর্যন্ত চারটি মাত্র দেশ সফলভাবে চাঁদে নভোযান পাঠাতে পেরেছে। চন্দ্র জয় করা দেশগুলো হলো, রাশিয়া, চীন, ভারত ও যুক্তরাষ্ট্র। গত মাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান সফলভাবে অবতরণ করায় ভারত।

সূত্র: বিবিসি

এসকে/ 


রকেট জাপান নভোযান জেএএক্সএ মুন স্নাইপার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250