শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

নাম বললে সবাই আমাকে চেনেন, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি : মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। শুক্রবার (২৭ অক্টোবর) ছিল তার জন্মদিন। চলতি বছর স্বামী রাকিব সরকার এবং ছেলে ফারিশকে সঙ্গে নিয়ে জন্মদিনে সেরা সময় কাটিয়েছেন এই নায়িকা। শুধু তিনি নন, মায়ের জন্মদিনে ফারিশও বেশ উপভোগ করেছে।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের জন্মদিন ও কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন মাহি। এ সময় তিনি বলেন, এবারের জন্মদিনে তার সেরা উপহার রাকিব ও ফারিশ। তাদের দুজনকে পাশে নিয়ে কেক কেটেছেন তিনি। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না মাহির কাছে।

মাহি বলেন, মানুষ যখন ভালো থাকে, তখন ভবিষ্যতে কী হবে, এসব ভাবে না। ২০১২ সালে প্রথম সিনেমা দিয়েই আলোচনায় এসেছিলাম। এরপর দর্শকদের টানা ভালো ভালো কাজ উপহার দিয়েছি। তবে ওই সময়টা আমি ভালোভাবে উপভোগই করিনি। এখন এসে সেটি উপলব্ধি করতে পারছি। ওই সময়গুলো অনেক ভালো ছিল।

চলচ্চিত্রে ইতোমধ্যে এক যুগ কেটে গেছে মাহির। এক যুগের প্রাপ্তি হিসেবে তিনি কি পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহিয়া মাহি হতে পেরেছি, আমার নাম বললে সবাই চেনেন, এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি। যারা কোটি কোটি টাকার ব্যবসা করেন, মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার তাদের সবাই কিন্তু চেনেন না। আমি মাঝেমধ্যে রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জায়গায় যাই, মানুষ আমাকে চিনতে পারেন। এটিও চলচ্চিত্রে ১২ বছরের অবদান।

আরো পড়ুন : এবার এমপি নির্বাচন করবেন মাহি!

নতুন কাজের প্রসঙ্গে মাহি বলেন, বেশ কিছু চিত্রনাট্য হাতে এসেছে। তবে গল্পগুলো হালকা মনে হয়েছে। যেহেতু আমি এখন আর সারা বছর টানা সিনেমা করব না, তাই বছরে দু-তিনটি মনে রাখার মতো কাজ করতে চাই। ওটিটির গল্প অনেক সময় বেশ সাহসী হয়। সে রকম গল্পের বেশ কয়েকটি কাজ এসেছিল। যেহেতু আমি এখন রাজনীতির সঙ্গে জড়িয়েছি। আগে থেকেই আমার স্বামী রাজনীতিতে জড়িত। ইমেজের কথা ভেবে কাজগুলো চূড়ান্ত করিনি।

এস/ আই.কে.জে



মাহিয়া মাহি শ্রেষ্ঠ প্রাপ্তি’ নাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250