শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা *** শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

‘কারার ঐ লৌহ কপাট’ গান বিতর্কের অনেক পর মুখ খুললেন এআর রহমান

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত বছর শোবিজে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বিদ্রোহী কবি কাজী নজরুলের গান ‘কারার ঐ লৌহ কপাট’। এই গানটিতে নতুনকরে সুর সংযোজন করেছিলেন উপমহাদেশের খ্যাতিমান সুরকার এআর রহমান।

এই গান নিয়ে নজরুল পরিবারের একাংশও প্রশ্ন তোলেন তাকে লক্ষ্য করে। সেই বিতর্কের পর সেভাবে সুরকারকে দেখেননি তার ভক্ত- অনুরাগীরা। কোথাও কোনো মন্তব্যও করেননি এআর রহমান।

তবে নতুন বছরে শোনা গেছে তার মন্তব্য। তিনি মুখ খুললেও সেই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন এ সুরকার।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় বিভিন্ন ধরনের বিষয় উঠে আসে। এ সময় এআর রহমান জানান, তার মা শিখিয়েছিলেন, কীভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয়। অন্ধকার সময়, নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়। জীবনে একটা সময় বিভিন্ন ধরনের উল্টাপাল্টা খেয়াল আসত তার মাথায়।

আরো পড়ুন: ভারতীয় সিনেমাকে বিশ্বের সেরা সিনেমা বললেন রানি মুখার্জি

ছোটদের সঙ্গে কথা বলতে গিয়ে মায়ের দেওয়া পরামর্শই সবার সঙ্গে ভাগ করে নেন কিংবদন্তিতুল্য এ সংগীতজ্ঞ। তিনি বলেন, ‘শৈশবে অনেক সময় নিজেকে শেষ করে ফেলার চিন্তা এসেছে আমার মাথায়। সেই ভাবনা থেকে নিজেকে বের করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।

সে সময় মা আমায় বলেছিলেন, যখন আমি অন্যের জন্য বাঁচব তখন আর এসব ভাবনা আমার মাথায় আসবে না।’ মায়ের সেই কথাগুলো গায়ক এখনো ভোলেননি। তিনি এ পরামর্শ এখনো প্রতিটি পদক্ষেপে তিনি মেনে চলেন।

গায়ক মনে করেন, স্বার্থপর না হয়ে অন্য কারও জন্য বাঁচলে তবেই সেটাকে জীবন বলে। কারও জন্য সুর বাঁধা হোক কিংবা কারও জন্য খাবার কেনা—নিজের জন্য না ভেবে চারপাশের মানুষের কথা মানলে কখনো নেতিবাচক চিন্তা-ভাবনা মনকে প্রভাবিত করে না।

এসি/ আই.কে.জে/



এআর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250