শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘টিপ টিপ বরসা পানি’ গানের শুটিং শেষে কেন টিটেনাস ইনজেকশন নিয়েছিলেন রাভিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রায় তিন দশক হতে চলল। তবে এত দিন পরও ‘টিপ টিপ বরসা পানি’র জনপ্রিয়তা কমেনি। এই তো বছর দুই আগেই গানটির রিমেকও তৈরি হয়েছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মহড়া’ সিনেমার এই আলোচিত গান নিয়ে ঘটনার শেষ নেই। ভারতের সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে গানটি নিয়ে তেমনই একটি ঘটনার কথা ফাঁস করলেন রাভিনা ট্যান্ডন।

ফিল্মফেয়ারকে রাভিনা বলেন, তুমুল জনপ্রিয় এই গানের শুটিংয়ের পর টিটেনাস ইনজেকশন নিয়েছিলেন তিনি। 

রাভিনা বলেন, ‘আমরা এমন একটি জায়গায় গানটির শুটিং করি, যেখানে তখন নির্মাণকাজ চলছিল। খালি পায়ে শুটিং করতে খুব অস্বস্তি হচ্ছিল। কিছুটা স্বস্তি দিতে সিনেমার সহকারীরা হাঁটুতে ব্যবহারের জন্য নি প্যাড সরবরাহ করেন। তারপরও ক্ষতি এড়ানো যায়নি। বাড়িতে ফেরার পর দেখি, হাঁটু কেটে গেছে। সঙ্গে সঙ্গেই টিটেনাস ইনজেকশন নিই।’

রাভিনা আরও বলেন, বৃষ্টির গানে শাড়িতে তাঁর আবেদনময়ী পারফরম্যান্স দেখে দর্শকেরা যতই আনন্দ পান, বাস্তবে শুটিং ততটা সহজ ছিল না। এর পেছনে আরও অনেক কষ্টের গল্প আছে।

আরো পড়ুন: জয়ার চরিত্র নিয়ে রহস্য বাড়ছে

‘টিপ টিপ বরসা পানি’কে বলিউডের সবচেয়ে আইকনিক গানগুলোর একটি মনে করা হয়। ‘মহড়া’ সিনেমায় অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ছাড়া ছিলেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল ও নাসির উদ্দিন শাহ।

অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত ছিলেন রাভিনা। তবে গত বছর থেকে ওয়েব সিরিজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সামানে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় আবারও তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে।

সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২০ ডিসেম্বর।

এসি/  আই.কে.জে


রাভিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250