মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

‘দাম নিয়ন্ত্রণে আনতে ডিম-আলু আমদানি করা হচ্ছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। শুধু পেঁয়াজ আমদানি করতে হয়। কিন্তু এখন দাম বৃদ্ধি ও ঘাটতি দেখা দেওয়ায় ডিম-আলুর আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমদানি শুরুর পর দামও কমতে শুরু করেছে। এসব কথা বলেছেন সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেঁয়াজের দাম এখন বাংলাদেশের মতন ভারত, মায়ানমারেও বেশি। তাই দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসবে তখন দাম কমবে।

পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ।

ফরিদপুরে ৭৭ হাজার ৬০৫ জনের ভেতর টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই কেজি তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

এসকে/ 

বাণিজ্য আমদানি ডিম-আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250