শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘প্রিয়তমা’র সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় সফলতায় নির্মাতা হিলেম আশরাফকে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন প্রযোজন আরশাদ আদনান। খবরটি পরিচালক নিজেই জানিয়েছেন অন্তর্জালে।  

জানা গেছে, হিমেল আশরাফকে ‘এক্সিও ২০২০’ মডেলের একটি সাদা গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। গাড়িটির মূল্য ২৬ লাখ টাকা। 

হিমেল আশরাফ জানিয়েছেন, সোমবার রাতে উপহারটি পেয়েছেন। প্রযোজক আদনান ভাই আমার জন্য ব্লেসিং। তিনি আমার প্রথম ছবিও প্রযোজনা করেছিলেন। দ্বিতীয় ছবি ‘প্রিয়তমা’ তিনি শাকিব ভাই এবং আমার উপর আস্থা রেখে করেছেন। যেখানে অনেক পরিচালক সিনেমা করে কোনো নিজের পাওনা সম্মানিই পাননা, সেখানে এমন প্রাপ্তিতো সন্দেহাতীতভাবে বিরাট প্রাপ্তির। আদনান ভাই সবসময় তরুণ পরিচালকদের প্রতি বিশ্বাসী। তার মতো প্রযোজক বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার।

ঈদে ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটি। এখনো দেশের ৩৬ টি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ চলছে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরও অনেকে।

ওআ/

সিনেমা প্রিয়তমা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250