মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘প্রিয়তমা’য় শাকিবকে দেখে মুগ্ধ অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে, শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ছবির ফার্স্টলুক। ৩০ সেকেন্ডে এই প্রথম ঝলকে নজর কেড়েছেন শাকিব খান। যা দেখে রীতিমতো মুগ্ধ তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু জানিয়েছেন , ‘প্রিয়তমা’ লুক দেখে মুগ্ধ হয়েছেন। এ কারণে নিজের ফ্যান পেজে অপু শুভ কামনাও জানিয়েছেন শাকিবকে। 


‘প্রিয়তমা’র ফার্স্টলুক নিয়ে জানতে চাইলে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, সব ভালো চলচ্চিত্রের প্রতি আমার শুভকামনা সব সময় থাকবে। সত্যি কথা বলতে ‘প্রিয়তমা’য় শাকিবের এই লুকটায় আমি মুগ্ধ। আমার দেখে এত ভালো লেগেছে, আমি সেই ভালো লাগা আটকে রাখতে পারিনি। সেখান থেকে শেয়ার করা। নিঃসন্দেহে এটা আমার সহশিল্পী, যার সঙ্গে আমি প্রায় ৮০টির মতো ছবিতে অভিনয় করেছি, তার এ ধরনের অসাধারণ ফার্স্ট লুক দেখে তো শুভ কামনা জানাবই।

তিনি আরও বলেন, দর্শক হিসেবে বলতে গেলে বলতে হয়, শাকিব খান বরাবরই নতুনত্বের জন্ম দেন। প্রতিনিয়ত নিজেকে ভাঙতে পারেন। নতুনভাবে উপস্থাপন করতে পারেন। আব্রাহাম তো তার বাবার ফার্স্ট লুক দেখে, বেস্ট উইশেস জানিয়েছে।

আরো পড়ুন: আবারও লড়াইয়ে অপু-বুবলী

হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’য় আরো অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250