মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘মনে পড়ে রুবি রায়’ গানটি যেভাবে তৈরি হয়েছিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর ডি বর্মণ বা রাহুল দেব বর্মণের নাম শোনেননি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের অনেক জনপ্রিয় গানের সুর-সংগীত করেছেন তিনি। ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ২৯২টি হিন্দি সিনেমার সংগীত ও ৩১টি বাংলা সিনেমার সংগীত পরিচালনা করেছেন আর ডি বর্মণ।

পঞ্চাশ থেকে সত্তরের দশক পর্যন্ত পূজায় নতুন গান ছাড়া বাঙালির শরদোৎসব জমতই না। আর ডি প্রথম পূজার গান করেছিলেন ১৯৬৯ সালে। ‘মনে পড়ে রুবি রায়’। গানটির কথা লিখেছিলেন শচীন ভৌমিক। ট্রাজিক প্রেমের গানটির সুর আরডি বর্মণের। পূজা উপলক্ষে প্রকাশ হওয়া গানটি সে সময় বঙ্গ তনয়-তনয়াদের হৃদয়ে ঝড় তুলেছিল।

হৃদয়ভাঙা তরুণরা তখন ‘রুবি রায়’-এর মধ্যে নিজের হারিয়ে যাওয়া প্রিয়তমাকে খুঁজে পেত! প্রতিটি তরুণের জীবনে হয়তো এক বা একাধিক রুবি রায় আছে, যাদের নাম ভিন্ন। কিন্তু গানটি শুনতে লুকানো বা হারিয়ে যাওয়া প্রেমিকার অবয়ব চোখে ভাসবেই। আর তাই গানটি উঠেছিল মুখে মুখে।

 ‘মনে পড়ে রুবি রায়’ গানটি সুবর্ণজয়ন্তী পার করেছে আরও চার বছর আগে। এতগুলো বছর পরও বাঙালির প্রিয় গানের তালিকার শীর্ষে এর অবস্থান। জানেন কি, আর ডি বর্মণের সেই রুবি রায় আসলে কে? বা কীভাবে তৈরি হয়েছিল বিখ্যাত এ গানটি?

আরো পড়ুন: সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্ট উধাও!

ছবি রায় নামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন গানটির গীতিকার শচীন ভৌমিক। শচীনবাবুকে প্রত্যাখ্যান করেছিলেন ছবি রায়। তাকে স্মরণ করেই গানটি করেছেন শচীন ভৌমিক। আর তা কণ্ঠে তুলেছেন আরডি বর্মণ। গানটি প্রকাশের পর রীতিমতো হইচই পড়ে যায় সে সময়। 

 ‘রুবি রায়’-এর সুরে হিন্দি একটি গানে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার। গানটি ছিল ‘মেরি ভিগি ভিগি সি’। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘অনামিকা’ সিনেমার গান ছিল এটি। এটি বেশ জনপ্রিয় হয়েছিল।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250