মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

‘সিআইডি’র ফ্রেডির শারীরিক অবস্থার উন্নতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ চরিত্রে অভিনয় করা দীনেশ ফাডনিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হার্ট অ্যাটাক করায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে দীনেশকে। এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে সিআইডি টিম থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে তার শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল। সেই তুলনায় অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আরো পড়ুন: আবারো বুবলীর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট!

ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ চরিত্রটি খুব জনপ্রিয়। ফ্রেডির আসল নাম দীনেশ ফাডনিশ। 

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃত্বিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

এসি/ আই. কে. জে/ 






‘সিআইডি’ ফ্রেডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250