শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’

‘সোনার তরী’তে আজ গাইবেন মাহমুদুল হাসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ সোমবার (২৭শে নভেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে স্বর্নযুগের গানের অনুষ্ঠান। 

আজ ১১৫৮তম পর্বে স্বর্নযুগের আধুনিক বাংলা গান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন অত্যন্ত জনপ্রিয় সংগীত শিল্পী মাহমুদুল হাসান ।

সংগীত শিল্পী মাহমুদুল হাসান আইসিসিআর এর বৃত্তি নিয়ে  ভারতের এম এস ইউনিভার্সিটি, বড়োদা, গুজারাট,  থেকে শাস্ত্রীয় সংগীতে অনার্স ও মাস্টার্স  সম্পন্ন করেছেন ২টি স্বর্ণপদকসহ। বর্তমানে তিনি  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  সংগীত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষকতা করছেন ছায়ানটে।

আরো পড়ুন: কর ফাঁকির অভিযোগে জরিমানা দিলেন শাকিরা

বাংলাদেশ  বেতার ও টেলিভিশনের নন্দিত শিল্পী মাহামুদুল হাসান আজ সোনার তরীর আসরে একগুচ্ছ স্বর্নযুগের আধুনিক বাংলা গান গেয়ে শোনাবেন। ‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এসি/ওআ


‘সোনার তরী’ মাহমুদুল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250