মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বলিউডের রঙিন দুনিয়ায় সুইডিশ কন্যা এলি আব্রাহাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

বলিউড অভিনেত্রী সুইডিশ কন্যা এলি আব্রাহাম

রিয়েলিটি শো বিগ বস থেকেই জনপ্রিয়তা পান বলিউড অভিনেত্রী এলি আব্রাহাম। একজন বিদেশিনী হয়েও বলিউডের রঙিন দুনিয়ার সাড়া দিয়েছিলেন। ২০১৩ সালে ‘ মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তার। দক্ষ অভিনয়ের গুণে দর্শকের মন জয় করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইতে তার ক্যবিয়ারের শুরুর গল্প শুনিয়েছেন সুইডিশ এই কন্যা।

সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বলিউডে আসা প্রসঙ্গে এলি আব্রাহাম বলেন, ‘আমার তখন পাঁচ বছর বয়স। সুইডিশ টেলিভিশনে হঠাৎই বলিউডের একটা সিনেমার গান দেখি, রঙিন পোশাক পরে নাচছে রূপসী মেয়েরা। তাদের মধ্যে প্রাণশক্তি যেন উপচে পড়ছে। তাদের অভিব্যক্তি, নাচের মুদ্রা দেখে প্রথম দর্শনেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম।’

এই সুইডিশ কন্যা বলেন, ‘এরপর সঞ্জয় লীলা বানসালির দেবদাস সিনেমা আমাকে দারুণভাবে আকর্ষণ করে। তার গল্প বলার ধরন আমাকে মুগ্ধ করে। এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন আর মাধুরী দীক্ষিতকে দেখে মনে মনে বলে উঠেছিলাম, আমি তাদের মতো হতে চাই। আমাকে এখন পথ খুঁজে বের করতে হবে।’


বলিউড অভিনেত্রী এলি আব্রাহাম - ছবি: সংগৃহীত

কীভাবে আত্মবিশ্বাস দিয়ে সব বাধা দূর করেছেন, তা-ও জানিয়েছেন এলি, ‘ভাষা আমার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। হিন্দি জানতাম না। আপনি যদি আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী ও সাহসী হন, তাহলে সব বাধা দূর করতে পারবেন। অবশ্যই ধৈর্য রাখতে হবে। নিজেকে ঘষামাজা করে আরও উন্নত করতে হবে। অবশ্যই নিজের কাজের প্রতি সততা আর নিজের প্রতি আস্থা রাখতে হবে।’

এলি জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে এখন অনেক বদল এসেছে, ‘এখন ইন্ডাস্ট্রির প্রভূত উন্নতি হয়েছে। এখানে কেউ এখন কারও জাতীয়তা নিয়ে মাথা ঘামান না। অভিনেতার প্রতিভার ওপর বেশি গুরুত্ব দেন। বিষয়টি আমার দারুণ লাগছে। আমি এখন এত কাজ পাচ্ছি শুধু আমার চেহারার জন্য নয়।’

শুধু বলিউড নয়, দক্ষিণি ছবির দুনিয়াও এলিকে আপন করে নিয়েছে। একের পর এক সুপার হিট দক্ষিণি সিনেমায় কাজ করছেন তিনি। এলি বলেছেন, ‘আমার সঙ্গে দক্ষিণি ছবির এক দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। আগামী দিনে আমি আরও দক্ষিণি প্রকল্পে কাজ করতে চাই।’

তিনি মিকি ভাইরাস, নামসাবানা, পোস্টার বয়েস সিনেমায় অভিনয় করেছিলেন। তাছাড়াও ঝালাক দিক লাজা, দ্যা বয়েস ভারাত ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

আরো পড়ুন: পুরনো ডেরায় ক্যাটরিনা কাইফ!

আগামী দিনে এলিকে অ্যাকশনধর্মী ছবি ‘গণপথ’-এ দেখা যাবে। এই ছবিতে তার সঙ্গে আছেন টাইগার শ্রফ ও কৃতি শ্যানন। এই সুইডিশ কন্যাকে সবশেষ পর্দায় দেখা গেছে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমা।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250