মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

হজমশক্তি বাড়াতে যে ব্যায়াম জরুরি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যায়ামের সাহায্যে দূর করা যায় বিভিন্ন রোগব্যাধিও। তাই হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও আছে কয়েকটি ব্যায়াম। তার মধ্যে ৩টির বিষয়ে আজ দেওয়া হল।

১/ ধনুরাসন – পরিপাক যন্ত্রের ক্রিয়া ভালো রাখার জন্য অত্যন্ত উপকারী একটি আসন ধনুরাসন।

পদ্ধতি :

প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন। যেন পেট ও কপাল মাটির সঙ্গে লেগে থাকে।এ বার পা ও ঘাড় একই সঙ্গে আস্তে আস্তে ওপরের দিকে তুলুন। দুই হাত দিয়ে দুই পা ধরুন। শরীরে টান অনুভব করুন।

এ ভাবে ১০-১৫ সেকেন্ড অপেক্ষা করে হাত ছেড়ে সোজা হয়ে শুয়ে পড়ুন। এই ভাবে ১৫ থেকে ২০ বার বা ক্ষমতা অনুযায়ী করুন।

আরো পড়ুন: ১০ সেকেন্ডেই কমবে হেঁচকি, জেনে নিন উপায়


মনে রাখবেন 

এই ব্যায়ামটি করার সময় হাত দুটো যেন সোজা থাকে। ঘাড় সোজা থাকে। দৃষ্টি সামনের দিকে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকে।

২/ ভুজঙ্গাসন – ভুজঙ্গাসন বহু উপকার করে। তার মধ্যে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও সাহায্য করে।পদ্ধতিউপুড় হয়ে শুয়ে পড়ুন। পেট এবং কপাল মাটির সঙ্গে লেগে থাকবে।

এ বার দুই হাতের তালুর ওপর ভর দিয়ে পেট থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে ওপরের দিকে তুলুন। পেছনের দিকে বেঁকে যান। এ ভাবে ১০ থেকে ১৫ সেকেন্ড থাকুন। তার পর সোজা হয়ে শুয়ে পড়ুন। এই নিয়মে ১৫ থেকে ২০ বার বা ক্ষমতা অনুযায়ী করুন।

মনে রাখবেন

হাত দু’টো যেন শরীরের সঙ্গে লেগে থাকে। ঘাড়ও যতটা সম্ভব পেছনের দিকে নিতে হবে।কোমরটাকে ভাঙতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।

এসি/ আইকেজে 



ব্যায়াম হজমশক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250