সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার *** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার *** সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

কিডনি নষ্ট হওয়ার ইঙ্গিত কিভাবে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিডনি হয়তো ধীরে ধীরে নষ্ট হচ্ছে। কিন্তু আপনি সচেতনতার অভাবে তা ধরতে পারছেন না। আপনার প্রতিদিনের জীবনযাপনের ধরনই বলে দেয়, আপনি কতটা সুস্থ থাকবেন। আপনার খাদ্যাভ্যাস, জীবনযাপনে তাই পরিবর্তন আনা জরুরি। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে কিডনির সমস্যার বিষয়ে সতর্ক থাকা যায়। মিলিয়ে নিন, আপনার শরীরেও এসব সমস্যা দেখা দিচ্ছে কি না। তাহলে কিডনির বিষয়ে সতর্ক হোন-

বার বার প্রস্রাব

অনেকেরই এই সমস্যা রয়েছে। একবার প্রস্রাব করে আসার কিছুক্ষণ পরেই আবার প্রস্রাব পেয়ে যায়। বার বার প্রস্রাব করা হতে পারে কিডনির সমস্যার অন্যতম লক্ষণ। কারণ আমাদের কিডনি যখন ঠিকভাবে কাজ করতে পারে না তখন প্রস্রাবের হার বেড়ে যায়। যে কারণে একবারে ঠিকভাবে প্রস্রাব বের হয় না। তাই বার বার প্রস্রাবের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার কি কোনো কারণ ছাড়াই বমি বমি লাগে? এরকমটা হলে সতর্ক হোন। কারণ কিডনি বিকল হয়ে গেলে তখন শরীর থেকে সব টক্সিন বা ক্ষতিকর পদার্থ প্রস্রাবের সঙ্গে বের হতে পারে না। কিডনির সমস্যার কারণে শরীরেই সেই ক্ষতিকর পদার্থগুলো জমা হতে থাকে। সেখান থেকেই দেখা দিতে পারে বমি বমি ভাব।

হঠাৎ ওজন কমে যাওয়া

হঠাৎ করেই যদি ওজন অনেকটা কমে যায় তবে হতে পারে তা কিডনি নষ্ট হওয়ার অন্যতম লক্ষণ। কারণ কিডনি ধীরে ধীরে খারাপ হতে শুরু করলে শরীরের ওজনও একই অনুপাতে কমতে থাকে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে উদাসীন না থেকে গুরুত্বের সঙ্গে দেখুন। দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরো পড়ুন: মাতৃ স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা বিষয়ক কর্মশালা
 

পা ফুলে যাওয়া

কিডনির সমস্যা দেখা দিলে তার লক্ষণ ফুটে ওঠে পায়েও। কারণ তখন পা ফুলে যায়। এতে শরীরে সোডিয়াম জমতে শুরু করে। 


এই সমস্যা বেশি দেখা যায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। তাই পা ফোলার সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও যদি সারাক্ষণ মাথা ব্যথা লেগে থাকে, ঘুম কমে যায়, শরীরের বিভিন্ন অংশে চুলকানি দেখা দেয় তবে সতর্ক হোন। কারণ এগুলোও জানাতে পারে আপনার কিডনি নষ্ট হওয়ার সংকেত।

এসি/

 

কিডনি ইঙ্গিত বুঝবেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250