রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

ইউরোপা লিগ

 ফাইনালে সেভিয়া ও রোমা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩

#

ইউরোপা লিগের ফাইনালে উঠেছে জোসে মরিনিওর রোমা - ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে ইউরোপা লিগ। পহেলা জুন হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস এরিনায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে ইতালির এএস রোমা ও স্পেনের সেভিয়া। অন্যদিকে, আগামী ১১ জুন ইস্তানবুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ইতালির ইন্টার মিলান।

বৃহস্পতিবার রাতে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে রুখে ইউরোপা লিগের ফাইনালে পা রাখে হোসে মরিনহোর রোমা। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করে ইতালিন ক্লাবটি। ঘরের মাঠে প্রথম লেগ তারা জিতেছিল ১-০ ব্যবধানে। ফলে দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে পা রাখল রোমা।

এতে ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালে পা রেখেছে মরিনহোর শিষ্যরা। সবশেষ ১৯৯০-৯১ মৌসুমে তারা প্রথম ও শেষবার লিগটির ফাইনাল খেলেছিল। সেবার ইন্টার মিলানের কাছে হেরে শিরোপা খুইয়েছিল ক্লাবটি।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৯ মে ২০২৩)

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেভিয়া। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৩-২ হারিয়ে ফাইনালে উঠল ৬ বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা।
স্প্যানিশদের মাঠে ৬৫তম মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে ফাইনালের পথে বড় ধাপ ফেলে জুভেন্টাস। কিন্তু পাঁচ মিনিট পর সুসোর গোলে সমতা ফেরায় সেভিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। পঞ্চম মিনিটেই এরিক লামেলার গোল স্প্যানিশ ক্লাবকে তুলে দেয় ফাইনালে।

এম/

 

ইউরোপা লিগ ফাইনাল জোসে মরিনিও রোমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250